পোস্টগুলি

জাহিলিয়্যাত

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আমার উম্মতের মধ্যে জাহেলিয়াতের চারটি স্বভাব রয়েছে, যা তারা পরিত্যাগ করবে না- (১) আভিজাত্য নিয়ে গৌরব করা। (২)বংশের ব্যাপারে তিরষ্কার করা। (৩)তারকার মাধ্যমে বৃষ্টি অন্বেষণ করা ও  (৪)মৃত ব্যক্তিদের উপর বিলাপ করা।  বিলাপকারী যদি তাওবা না করে, তবে কিয়ামতের দিন তাকে যখন উত্থিত করা হবে, তখন তার উপর থাকবে আলকাতরার তৈরি জামা, খোস-পাঁচড়ার ঢাল।  হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম রাহিমাহুল্লাহ। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মৃত ব্যক্তিদের উপর বিলাপ করা, জাহিলিয়াতের নিন্দনীয় স্বভাব। অতএব, তা পরিত্যাগ করা ওয়াজিব। ইসলাম আসার পর মুসলিম সমাজে জাহিলিয়াতের অনুপ্রবেশের কোনো অবকাশ নেই। মহান আল্লাহ কুরআনে কারীমে এরশাদ করেন-  افحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ‘‘তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? অথচ বিশ্বাসী জাতির জন্য আল্লাহই সর্বোত্তম বিধানদাতা" –সূরা মায়িদা, আয়াত: ৫০ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, তিন ধরণের লোক আল্লাহর কাছে অধিক ঘৃণিত। ওগুলোর মধ্যে এক প্রকার হল ইসলাম...

তাকওয়া কাকে বলে?

তাকওয়া  কী?  তাকওয়া  অর্জনের উপায় কী?  তাকওয়া  শব্দের অর্থ হলো অতিমাত্রায় সতর্ক থাকা, কোনো কিছু থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা, অধিক মাত্রায় বর্জন করে চলা। আর পরিভাষায়  তাকওয়া  বলা হয় ওই ব্যক্তিকে যে নিজেকে এমন সব কাজ থেকে বিরত রাখে, যা আখিরাতে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

যোহদ

  আমার মলিন পোশাক দেখে বাকা চোখে তাকিওনা, এ দুনিয়া ক্ষনস্থায়ী সে কথাটা ভুলিওনা। মানুষ আমি ঠিকই আছি হোক না পোশাক মন্দ, দামি পোশাক থেকে আসে অহংবোধের গন্ধ কিতাব:দুনিয়া এক ধুসর  মরিচিকা

হাদিসে নাবী সাঃ

 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ(মৃত্যু ৩২ হি:) বলেছেন:- তোমরা বারবার হাদীসের অনুশীলন করো। কারন,হাদীসকে স্মৃতিতে সংরক্ষনের পদ্ধতি এটাই। সুূত্র: মাআরেফে উলুমুল হাদীস: ১৪১ পৃষ্ঠা